সচিনের বাড়িতে বিয়ের সানাই! ছেলে অর্জুনের মেহেন্দি, তেন্ডুলকরের হবু বউমাকে চেনেন তো?

কলকাতা- সচিন তেন্ডুলকর পরিবারে বিয়ের সানাই। বাড়িতে এখন সাজ সাজ রব।

সচিন তেন্ডুলকর ও অঞ্জলি তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের বিয়ের পিঁড়িতে বসার সময়। বিয়ের প্রাক-অনুষ্ঠানে নজর কাড়লেন সারা তেন্ডুলকর। উল্লেখ্য, সানিয়া চান্দোকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সচিন পুত্র।

সারা তেন্ডুলকর বরাবরই তাঁর ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত। ভাইয়ের বিশেষ অনুষ্ঠানে সারাকে দেখা গেল একটি জমকালো লেহেঙ্গায়। ন্যুড মেকআপ, কানে ঝুমকো আর এক চিলতে হাসিতেই বাজিমাত করেছেন তিনি।

অঞ্জলি চিরকালই লাইমলাইট থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন। এদিন তিনি ধরা দিলেন উজ্জ্বল নীল রঙা লেহেঙ্গায়।

অর্জুনের এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার অনেক তারকাকেই দেখা গিয়েছে। তবে সবার নজর ছিল তেন্ডুলকর পরিবারের ওপর।

সচিনকেও দেখা গিয়েছে কালো বা নীলরঙা ট্র্যাডিশনাল স্যুটে। অর্জুন ও তাঁর হবু স্ত্রীর সঙ্গে তেন্ডুলকর পরিবারের এই নিখুঁত পারিবারিক ছবি এখন ইন্টারনেটে সুপারহিট।

সংগীতের সন্ধ্যায় হবু কনে বেছে নিয়েছিলেন একটি নামী ডিজাইনারের তৈরি মিষ্টি পিচ এবং শ্যাম্পেন গোল্ড রঙের লেহেঙ্গা। সম্পূর্ণ লেহেঙ্গা জুড়ে ছিল হাতে করা ‘জারদৌসি’ এবং ‘মিরর ওয়ার্ক’-এর সূক্ষ্ম কাজ। ভারী কাজের ঘাগরা আর অফ-শোল্ডার ব্লাউজ। ওড়না ছিল একদম হালকা নেটের, পাড়ে ছিল কুন্দনের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *