মোথাবাড়ি কাণ্ডে এবার তদন্তভার এনআইএ-র হাতে! আজই মালদহে বড় টিম, বড় আপডেট

কলকাতা- মালদার মোথাবাড়ি কাণ্ডে নাটকীয় বদল। প্রাথমিক জল্পনা ও বিভ্রান্তি কাটিয়ে শেষ পর্যন্ত এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হলো জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA-এর হাতে।

বৃহস্পতিবার রাতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মর্মে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে।আজ, শুক্রবারই এনআইএ-এর একটি বিশেষ প্রতিনিধি দল রাজ্যে পৌঁছচ্ছে বলে খবর।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যজুড়ে খবর ছড়িয়ে পড়েছিল যে, মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার পেতে চলেছে সিবিআই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালও জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

রাত বাড়তেই বদলে যায় প্রেক্ষাপট। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি প্রকাশ্যে আসতেই দেখা যায়, সিবিআই নয়, বরং সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তদন্তে দক্ষ এনআইএ-কেই বেছে নিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে নয়াদিল্লি।

সূত্রের খবর, শুক্রবার সকালেই এনআইএ-এর গোয়েন্দারা মালদার মোথাবাড়িতে পৌঁছাতে পারেন। ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রমাণ সংগ্রহ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত কাজ শুরু করতে চায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *