গণনাকেন্দ্র কমিয়ে শেষবেলায় কমিশনের ‘মাস্টারস্ট্রোক’, কেন এমন সিদ্ধান্ত? সরগরম রাজ্য রাজনীতি

কলকাতা- ভোট মিটেছে। তবে উত্তাপ কমছে না বঙ্গে। ৪ মে গণনা, অথচ তার ঠিক মুখে দাঁড়িয়ে ফের বড়সড় রদবদল জাতীয় নির্বাচন কমিশনের।

২০২১ সাল রাজ্যে ১০৮টি কেন্দ্রে ভোটগণনা হয়েছিল, এবার তা এক ধাক্কায় কমিয়ে আনা হলো মাত্র ৭৭টিতে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর থেকে এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

১৭ এপ্রিল গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮ থেকে কমিয়ে ৮৭ করার কথা জানিয়েছিল কমিশন। কিন্তু বৃহস্পতিবার জানানো হল, ২৯৪টি আসনের ভাগ্য নির্ধারিত হবে মাত্র ৭৭টি কেন্দ্রে।

কমিশনের তালিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৩৩টি আসনের ভোট গোনা হবে ৭টি কেন্দ্রে।

দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের গণনা হবে ৬টি কেন্দ্রে।

আলিপুরদুয়ারে ১, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, কোচবিহারে ৫, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, হুগলিতে ৫, হাওড়ায় ৪, জলপাইগুড়িতে ২, ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, কলকাতায় ৫ (উত্তরে ১, দক্ষিণে ৪), মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র থাকবে। কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে পাঁচটি কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *