ইভিএম পাহারায় কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী! রাজ্যের স্ট্রংরুম-এ মাছি গলার জো নেই

কলকাতা- ভোট মিটতেই এখন সবার নজর স্ট্রংরুমের দিকে। ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হবে। তার আগে রাজ্যের ২৯৪টি আসনের ভাগ্য যেখানে বন্দি রয়েছে, সেই স্ট্রংরুমগুলিকে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করল নির্বাচন কমিশন।

সিসিটিভি ক্যামেরা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় আর কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্র।

আগে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

এবার রাজ্যে গণনাকেন্দ্রের সংখ্যা আগের তুলনায় কমিয়ে ৮৭টি করা হয়েছে। কেন্দ্র কমলেও নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিটি স্ট্রংরুমের বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ এবং ভেতরের অলিন্দে দিনরাত পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

শুধু স্ট্রংরুমই নয়, আশপাশের এলাকাতেও নাকা চেকিং শুরু করেছে প্রশাসন। বেআইনি জমায়েত রুখতে জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *