১ জুন থেকেই রাজ্যে চালু অন্নপূর্ণা ভাণ্ডার! কথা রাখল বাংলার বিজেপি সরকার

কলকাতা- আর দুশ্চিন্তা রইল না রাজ্যের মহিলাদের। ১লা জুন থেকেই রাজ্যে মিলতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা।

রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তাদের সংকল্প পত্রে কোনও প্রকল্পের নাম না উল্লেখ করে রাজ্যের মহিলাদের ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ভোটের পর থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে আশায় বুক বাঁধছিলেন মহিলারা। যেটুকু জানা গিয়েছে, তাতে ১ জুন থেকে এই প্রকল্পের সুবিধে পাবেন মহিলারা। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, ১ জুন থেকে সরকারি বাসে উঠলে আর ভাড়া দিতে হবে না মহিলাদের।

মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। যা তাঁকে বিপুল নির্বাচনী সাফল্য এনে দেয়। এই মডেলকেই অনুসরণ করে দেশের অন্যান্য বিভিন্ন রাজ্য।

এবার বঙ্গে বিজেপির সরকার এসেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ৩০০০ টাকা কত তাড়াতাড়ি দেওয়া চালু করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *