প্রবল দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না কোনও স্কুল

কলকাতা- দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

বুধবার নবান্নে আয়োজিত একটি বৈঠকে মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষা সচিবকে এই নির্দেশ দিয়েছেন। ফলে আগামী শনিবার স্কুল খোলার কথা থাকলেও, আপাতত ১ জুন পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ১৩ মে স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি বলবৎ থাকবে। তীব্র গরমের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা দপ্তর স্পষ্ট করেছে যে, এই বর্ধিত ছুটি কেবল সমতলের স্কুলগুলির জন্যই প্রযোজ্য। দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড় সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়া অনুকূল থাকায় সেখানে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *