‘অভিষেক তো আমার ছেলের মতো…’, মান-অভিমান অতীত! হঠাৎ সুরবদল কল্যাণের

কলকাতা- মান-অভিমান অতীত!

সুরবদল শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরবিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেও, শনিবার তাঁর গলায় শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর।

অভিষেককে ‘ছেলের মতো’ আখ্যা দিয়ে কল্যাণ জানান, সন্তানের সব ভুল ক্ষমা করাই একজন বাবার কর্তব্য।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক আমার ছেলের মতো। সন্তানের সব ভুলত্রুটি ক্ষমা করে দেওয়াই একজন বাবার কাজ।’ এর আগে কল্যাণ সরাসরি অভিষেককে ‘অহংকারী’ বলে তোপ দেগেছিলেন এবং তাঁর কারণেই দল ধ্বংসের মুখে পড়েছে বলে দাবি করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আমরা নাকি অভিষেক?’, এমন চরম হুঁশিয়ারি দিয়ে অন্য সিদ্ধান্ত নেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার তাঁর এই ভোলবদল রাজনৈতিক মহলে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে।

এদিন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন এবং বিরোধীদের ওপর প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে।’ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংযুক্তিকরণের সম্ভাবনাও সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *