কে এই টিনা ভৌমিক, যাঁকে তিন কেজি সোনা দেন সব্যসাচী দত্ত! দুর্নীতির পাহাড় গড়েছিল তৃণমূল!

কলকাতা- সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার করা হল। তোলাবাজি মামলায় ধৃত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে তেহট্টে নদিয়ার জেলা পরিষদের সদস্যের বাড়িতে সোনা রাখা আছে।

গত রাতেই ওই তৃণমূল নেত্রীর বাড়ি এবং তাঁর বাবার বাড়িতে অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। দুটি বাড়ি মিলিয়ে উদ্ধার করা হয় তিন কেজির সোনা মতো। আপাতত যা বাজারমূল্য, তাতে ওই তিন কেজি সোনার দাম চার কোটি টাকার মতো।

সব্যসাচী মামলায় এই প্রথমবার সোনা বাজেয়াপ্ত করল না পুলিশ। তল্লাশি চালিয়ে আগেই সোনা উদ্ধার করা হয়েছিল। গত ১৫ জুন সব্যসাচীকে নিয়ে অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ।

রাজারহাটের একটি বহুতল আবাসনে প্রাক্তন বিধায়কের ফ্ল্যাটে চলে সাত ঘণ্টার তল্লাশি অভিযান। সূত্রের খবর, তল্লাশি অভিযানের সময় প্রচুর পরিমাণে সোনার কেনার রশিদ মিলেছে। যেটার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে সূত্রের খবর।

চলতি মাসের শুরুতেই বিধাননগর পুরনিগমের মেয়রকে গ্রেফতার করেছে পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ২০১৮ সালে এক কোটি টাকার বেশি তোলা চাওয়ার অভিযোগে এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *