কলকাতা- শুক্রবার বিজেপির নির্বাচনি ইস্তাহার প্রকাশ পেল। এদিকে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বিজেপির নতুন প্রতিশ্রুতিগুলিকে ‘জুমলা’ বলে তোপ দাগলেন তিনি।
অভিষেকের প্রশ্ন, “দেড় বছর ধরে শেখ হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়েছে মোদি সরকার? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা?”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র ‘বাংলাকে বাংলাদেশ হতে দেব না’ মন্তব্যের প্রেক্ষিতে অভিষেক পালটা প্রশ্ন তোলেন, “বাংলা কি তবে বাংলাদেশ? কেন এই দৃষ্টিভঙ্গি? যদি অনুপ্রবেশ আটকানোই লক্ষ্য হয়, তবে কাশ্মীরে কেন ব্যর্থ হচ্ছে কেন্দ্র?”
শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে শা-কে চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানতে চান, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?
বিজেপির ইস্তাহারে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। প্রধানমন্ত্রীর একটি পুরোনো ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, দিল্লিতেও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজও কেউ টাকা পাননি।
অভিষেক করেন, গত ৫ বছরে আবাস যোজনায় কেন্দ্র কত টাকা দিয়েছে তার হিসেব কোথায়?
