কলকাতা- সোনারপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে কলকাতার এক বেসরকারি হাসপাতাল। শনিবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার সময় বিজেপির বিরুদ্ধে তীব্র বিষোদগার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, অভিষেককে ভর্তি না নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছে।
হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, “বিজেপি সরকারের আচরণে আমি স্তম্ভিত। ক্ষমতায় আসার এক মাসও হয়নি, তার মধ্যেই পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছে যাতে অভিষেককে চিকিৎসা পরিষেবা দেওয়া না হয়।”
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, শনিবার রাত ৮টা ৫ মিনিটে অভিষেককে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আইটিইউ-তে ভর্তি করা হয়েছিল এবং প্রাথমিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। রাত ১১টার দিকে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
