কলকাতা- মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। রূদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী-সহ উলটে পড়ল বাস। ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন ১০ জন যাত্রী।
এক যাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে। বাসটিতে ছিল মোট ১৮ জন যাত্রী। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ৭ বাসযাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভভ হয়েছে।
