কলকাতা- আপনারা খেয়াল করে দেখবেন, করোনার পর থেকে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। বিয়ে বাড়িতে নাচতে নাচতে আচমকা হার্ট অ্যাটাক ও মৃত্যু।
চেয়ারে বসে বসে আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে বহু মানুষের।
শুধু বয়স্ক মানুষ নন, কমবয়সিরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে। কারও যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তৎক্ষনাৎ যদি তাঁকে CPR দেওয়া হয়, তা হলে হয়তে বেঁচে যেতে পারে সেই মানুষটি।
সাধারণ মানুষের পক্ষে কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ চিনে অসুস্থ মানুষটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়াটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আমরা কী করব, আর কী করব না, সেটা বুঝে ওঠার আগেই হয়তো পেরিয়ে যায় মাহেন্দ্রক্ষণ।
যে সময়টায় তাঁকে বাঁচানো যেত, সেটাই হয়তো আমরা পার করে ফেলি ভাবতে ভাবতে। সাধারণ মানুষকে সচেতন করতে ও হাতে কলমে CPR দেওয়া শেখাতে এগিয়ে এসেছে মণিপাল হাসপাতাল।
ভিক্টোরিয়া মেমেরিয়ালের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী কাল মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিনামূল্যে ২ ঘন্টার এই কর্মশালা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূর্বার হলে।
হাতে-কলমে শিক্ষা দেবেন বিশিষ্ট কার্ডিওলজিস্টরা। সময় করে আসতে পারেন আপনিও। একটু শেয়ার করে প্রাণ বাঁচাতে পারেন আপনিও।
