ভোট চুরি রুখতে এবার আসরে ‘এআই’! বুথে অতিরিক্ত লোক ঢুকলেই বিপদ, সব ‘খবর’ যাবে কমিশনের কাছে

কলকাতা- ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বুথের ভেতরে ও বাইরে কড়া নজরদারি চালাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে নির্বাচন কমিশন।

বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, এবার বুথের পাহারায় থাকছে ‘এআই’ প্রযুক্তি। কন্ট্রোল রুমে বসে মাইক্রো অবজার্ভারেরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিটি বুথের খুঁটিনাটি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

নির্ধারিত সংখ্যার চেয়ে এক জনও বেশি লোক বুথে প্রবেশ করলে বা কেউ ইভিএম-এর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা চলে যাবে আধিকারিকদের কাছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথের ভেতর ও বাইরে ওয়েবক্যাম বসানো থাকবে। এআই প্রযুক্তি ক্যামেরার সামনে থাকা প্রতিটি মানুষকে একটি ‘কাল্পনিক আয়তক্ষেত্র’ দিয়ে চিহ্নিত বা মার্ক করবে।

নজরদারির জন্য একটি বিশাল সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে যেখানে প্রায় ২০০ জন মাইক্রো অবজার্ভার কাজ করবেন।

কমিশনের নজরদারি গাড়িগুলির মাথায় বসানো থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, যা কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের গাড়িগুলিতে জিপিএস (GPS) প্রযুক্তি লাগানো হয়েছে। এর ফলে কন্ট্রোল রুমে বসেই বোঝা যাবে স্পর্শকাতর এলাকাগুলোতে গাড়িগুলি টহল দিচ্ছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *