কলকাতা- প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার। ফুলবাগানের বাড়ি থেকে পুরোনো একটি মামলার সূত্রে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। তবে নির্দিষ্ট কোন মামলায় তিনি গ্রেফতার তা এখনও জানা যায়নি। ফুলবাগান থেকে তাঁকে উত্তরবঙ্গে নিয়ে আসা হচ্ছে বলে খবর।
আজ বুধবার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। ফুলবাগানের বাড়িতেই ছিলেন তিনি। তাঁকে ফুলবাগান থেকে তাঁকে দিনহাটায় নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় এফআইআর দায়ের হয়েছিল। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভাওইয়া সঙ্গীতশিল্পী মণীন্দ্রনাথ বর্মণ। ওই সঙ্গীতশিল্পীর অভিযোগ, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।
