কলকাতা- উসকানি দিলে শুরু হবে অপারেশন সিঁদুর ২.০, আর তা হবে আরও বিধ্বংসী। পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিলেন ওয়েস্টার্ন আর্মির কমান্ডার লেফ্টেন্যান্ট জেনারেল মনোজকুমার কাটিয়ার।
ফের পহলগাঁওয়ের ধাঁচে হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ওয়েস্টার্ন আর্মির কমান্ডার স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান আঘাত হানলে ভারতও প্রত্যাঘাত করবে।
২২ এপ্রিল কাশ্মীরের পহলগামের বৈসরনে জঙ্গি হানায় নিহত হয়েছিলেন ২৬ জন। এরপর প্রত্যাঘাত হিসেবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। ৬ মে গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই ঘটনার পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে।
মঙ্গলবার মনোজ বলেছেন, ‘পাকিস্তান ভবিষ্যতেও পহলগাঁওয়ের মতো আরও জঙ্গি হামলার চেষ্টা করতে পারে। তবে ভারতীয় সেনা এ ধরনের উসকানির মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। আর ভারতের এবারের প্রত্যাঘাত অতীতের চেয়ে বিধ্বংসী হবে।’
