তৃণমূলে ভাঙন চলছেই, এবার ইস্তফা কোয়েল মল্লিকের, মোহ কাটল মাত্র কয়েক মাসেই!

কলকাতা- দলের বিপদের সময়। তাই পাশে থাকবেন না!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। তাঁর পদত্যাগের ফলে রাজ্যসভার উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ৯-এ।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলে কার্যত ভাঙন শুরু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গে দলের একাংশের দূরত্ব এখন স্পষ্ট।

বিদ্রোহের সূত্রপাত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। শোনা যাচ্ছে, তাঁদের ব্লকে এখন ৬৪ জন বিধায়ক রয়েছেন। একই ছবি ধরা পড়েছে লোকসভাতেও। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় ২০ জন সাংসদ এনডিএ-তে যোগদানের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছেন।

রাজ্যসভার সমীকরণ কিছুটা আলাদা। উচ্চকক্ষে দল ভাঙা সহজ নয়, তাই বিদ্রোহী সাংসদরা বেছে নিয়েছেন ইস্তফার পথ। এই ধারায় প্রথম পদত্যাগ করেন সুখেন্দুশেখর রায়। বুধবার ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার একই পথে হেঁটে পদত্যাগ করেন প্রকাশ চিক বরাইক এবং কোয়েল মল্লিক।

ফেব্রুয়ারিতে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছিল। এপ্রিল মাসে দিল্লিতে শপথ গ্রহণের সময় তিনি দেশের সেবা করার সংকল্প করেছিলেন। কয়েক মাসের মধ্যেই সেই সংকল্প থেকে সরে এলেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *