রাজ‍্যের অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা পেলেন স্মার্টফোন কেনার টাকা! কথা রাখলেন মুখ্যমন্ত্রী

কলকাতা- কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপাবলির আগে মোবাইল ফোন কেনার জন্য টাকা দিলেন অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের। সঙ্গে দিলেন শুভেচ্ছা বার্তা সম্বলিত চিঠি। এদিকে মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে বেজায় খুশি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরাও।

চলতি বছর ফেব্রুয়ারিতে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, প্রায় ৭০ হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেই টাকা দিয়ে তাঁরা স্মার্ট ফোন কিনতে পারবেন।

অবশেষে তাঁদের অ্যাকাউন্টে দীপাবলির আগে সেই টাকা ঢুকল। এই ফোনে তাঁদের কাজের সুবিধা হবে। সরকারের অ্যাপ ডাউনলোড করতেও অসুবিধা হবে না। সরকারি কাজে আর ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হবে না।

অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছা সম্বলিত একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে- এই আশা রাখি। আমি সব সময় আপনাদের পাশে আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *