নয়াদিল্লি- নিউটাউনে ২৫ একর জমিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। ঘোষণা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ইকো পার্ক, নিকো পার্ক নয়, এবার আইটেক পার্ক।
পিপিপি মডেলে হবে এই পার্ক। মমতা বলেছেন, ‘এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিও বড় ইন্ডাস্ট্রি। সমস্ত এক্সিবিশন, ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে এখানে। কাজেই এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে এটার নাম দিচ্ছি ইংরেজিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক। শর্টে বলব IITEC। আইটেক। এখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারা আসেন। সারা পৃথিবীর। সারা দেশেরও আসেন। এতে আমাদের প্রচুর প্রোগ্রাম হবে। এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এনটারটেইনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে এই জায়গায়…জমিটা আমরা দিয়ে দিচ্ছি। ২৫ একর জমি। এখন টেন্ডার সহ যা যা করার হবে। বাংলায় নামটা হবে বিশ্ব অঙ্গন।’
মমতা বলেন, ‘ইংরেজিতে সর্টে নাম হচ্ছে আইটেক। ডবল আই, ইন্টারন্য়াশানাল , ইনফরমেশন। আইটেক পার্ক। বাংলায় নাম হবে বিশ্ব অঙ্গন’ বললেন মমতা। নতুন করে সাজানো হচ্ছে নিউটাউনকে। একেবারে সাজানো গোছানো ব্যাপার। নতুন করে গাছ বসানো হচ্ছে। এবার তার সঙ্গে যুক্ত হল আইটেক। প্রায় ২৫ একর জায়গার উপর গড়ে উঠবে এই বিশাল প্রকল্প। মূলত বোঝা যাচ্ছে এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে দেশ বিদেশের নানা শিল্পীদের প্রোগ্রাম হতে পারে।
