কলকাতা-চাকরিহারা গ্রুপ সি (Group c) ও গ্রুপ ডি (Group D) কর্মীদের ভাতা দেবেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৫-এর মে মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে।
মুখ্যমন্ত্রী বলেন, চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে ভাতার জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড’ এবং ‘সোশ্যাল সিকিউরিটি’ অন্তর্গত এই ভাতা দেওয়া হবে। ১লা এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে। কেউ-কেউ হয়ত বলবে দরকার নেই। এবার টাকাটা দেওয়া শুরু হবে। এটা তার একান্ত স্বাধীনতা। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষকের চাকরি। তার মধ্যে শিক্ষকরা যেমন ছিলেন, তেমনই ছিলেন শিক্ষাকর্মীরা। তবে এতজনের চাকরি একসঙ্গে গেলে তার প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়! এরই সওয়াল করা হয় সুপ্রিম কোর্টে। সেই সময়ই আদালত জানিয়েছিল শিক্ষকরা কাজে ফিরলেও, শিক্ষাকর্মীরা কাজ চালাতে পারবেন না। আদালত জানায়, Group C ও Group D-তে দুর্নীতি বেশি হয়েছে। এই আবহে এবার বড় সিদ্ধান্ত সরকারের।
