পুরী- স্বাধীনতা দিবসের আগে পুরী মন্দিরে সন্ত্রাসী হামলার ছক! পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করার হুমকি।
মন্দিরের দেওয়ালে হুমকি লিখে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এর পিছনে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার জগন্নাথ মন্দিরের কাছেই মা বুধি ঠাকুরাণী মন্দিরের গায়ে দেখা যায়। ওড়িয়া ভাষায় বড় বড় করে লেখা “জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে”। ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা।
