কলকাতা- আবার আতঙ্কে মৃত্যু! SIR আতঙ্ক যেন পিছু ছাড়ছে না!
পশ্চিম মেদিনীপুরের কোতালি থানার কোরা পাড়া গ্রামের বাসিন্দা ক্ষীতীশ মজুমদার (৮৫) প্রায় পাঁচ-ছয় মাস আগে মেয়ের বাড়িতে এসেছিলেন বীরভূম জেলার ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লিতে। দীর্ঘদিন ধরেই মেয়ের কাছেই থাকছিলেন। কিন্তু গত রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।
নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ। পরিবারের অভিযোগ, “SIR আতঙ্ক”-ই কেড়ে নিল ক্ষীতীশবাবুর প্রাণ। পরিবারের সদস্যদের কথায়, গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। বারবার বলতেন, “২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম নেই, তাহলে কি আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে?” এই আতঙ্কই নাকি তাঁকে শেষ পর্যন্ত আত্মহত্যার পথে ঠেলে দেয়।
