ভারতের যোগ রয়েছে, সেই মহিলাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করতে চায় নেপালের জেন-জি!

কলকাতা- নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীল কার্কির নাম প্রস্তাব করলেন ‘জেন জি’ আন্দোলনকারীরা। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সচিব রমনকুমার কর্ণ সেই বিষয়টি জানিয়েছেন। তবে তিনিই শেষপর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। 

হিমালয়ের কোলে অবস্থিত দেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোয়িসেশনের সচিব জানিয়েছেন, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবির তুলে ধরার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সুশীলার নাম সুপারিশ করবেন আন্দোলনকারীরা। যে সেনাপ্রধান আবার যখন বিবৃতি দেন, তখন তাঁর পিছনে হিন্দু রাজার ছবি ছিল। সেই ছবির মাধ্যমে তিনি কোনও বার্তা দিচ্ছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সেই জল্পনার মধ্যে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে যে সুশীলাকে বেছে নিয়েছেন ‘জেন জি’-রা, তাঁর সঙ্গে আন্দোলনকারীদের বয়স আকাশ-পাতাল তফাৎ। যেখানে আন্দোলনকারীদের মধ্যে ৩০-র নীচে থাকা যুবক-যুবতীদের আধিক্য দেখা গিয়েছে, সেখানে সুশীলার বয়স ৭৩। তবে মূলত রাজনৈতিক ছাতার বৃত্তে বাইরে থাকায় প্রাজ্ঞ হিসেবে তাঁকেই ভোট দিয়েছেন আন্দোলনকারীরা। 

তাঁর স্বামী নেপালের যুব কংগ্রেসের সদস্য থাকলেও সুশীলা দল-রাজনীতি থেকে দূরে থেকেছেন। নেপালের ইতিহাসে একমাত্র মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। আর আন্দোলনকারীদের প্রস্তাব মেনে নেন সেনাপ্রধান, তাহলে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও হবেন সুশীলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *