উত্তরপাড়ায় বড় চমক বিজেপির! মীনাক্ষী-শীর্ষণ্যর সঙ্গে টক্করে প্রাক্তন এনএসজি কম্যান্ডো!

কলকাতা- সারা বাংলার নজর এবার উত্তরপাড়ার দিকে!

বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই চর্চায় উত্তরপাড়া। শ্রীরামপুর সংসদ এলাকার অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থীতেও চমক থাকছে বারবার।

মীনাক্ষী মুখোপাধ্যায় CPIM-এর টিকিটে এই কেন্দ্রে লড়ছেন। জল্পনায় উঠে আসছিল ‘তৃণমূলের পাঁচালি’ গেয়ে চর্চিত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর নাম। কিন্তু জল্পনা মিলল না।

উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শীর্ষণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।

বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে তীব্র জল্পনা ছিল। অবশেষে বুধবার বাংলার আরও ১৯ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আর তাতে উত্তরপাড়ার প্রার্থী হিসেবে উঠে এল দীপাঞ্জন চক্রবর্তীর নাম।

প্রাক্তন এনএসজি কম্যান্ডো দিনকয়েক আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার উত্তরপাড়া থেকে তাঁকেই প্রার্থী করল বিজেপি। ফলে উত্তরপাড়ার লড়াই হয়ে উঠল আরও কঠিন।

বাংলার নিরাপত্তা নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন দীপাঞ্জন। তিনি এর আগে দাবি করেছিলেন, রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *