বেশি বয়সে বিয়ে! দিলীপ ঘোষকে কটাক্ষ অনেকের, পাশে দাঁড়ালেন অভিনেত্রী দোলন রায়

কলকাতা- ‘বেশি বয়সে বিয়ে’ করে সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বয়স কেবল সংখ্যা, সেটা প্রমাণ করেছেন দিলীপ ঘোষ। সমাজের ঠিক করে দেওয়া নিয়ম মানেননি। বেশি বয়সে বিয়ে করছেন। ধেয়ে আসে কটাক্ষ। তা তিনি পাত্তা দেননি।

এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দোলন রায়। নিজের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, “দয়া করে কুৎসিত মন্তব্য করে নতুন দম্পতির মুহূর্ত বিষিয়ে দেবেন না, যেমনটা আমাকে করেছিলেন। দয়া করে আর সেটা করবেন না।”

দীর্ঘ ২২ বছর একত্রবাস করার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি বিয়ে করেছিলেন দোলন রায় ও দীপঙ্কর দে। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁদের নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছিল সমালোচনা। বিয়ের পরের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর। তাতে কটাক্ষ বাড়ে। সেই স্মৃতি মনে করলে আজও অস্বস্তি হয় দোলনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *