কলকাতা- কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি। ৯২ বছর বয়সী এই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন আশা ভোঁসলে। বয়সজনিত কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা অত্যন্ত সতর্ক রয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে রাখা হয়েছে।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডঃ প্রতীত সমদানী গায়িকার চিকিৎসার তদারকি করছেন। তিনি জানিয়েছেন, শিল্পী বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তবে গায়িকার বর্তমান অবস্থা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে বিস্তারিত বুলেটিন এখনও প্রকাশ করা হয়নি।
