জানেন, একটি গান গাইতে অরিজিৎ সিং ঠিক কত টাকা নেন? শুনলে অবাক হয়ে যাবেন

কলকাতা – অরিজিৎ সিং, যাঁর কণ্ঠে লক্ষ-লক্ষ অনুরাগীরা মুগ্ধ। একের পর এক প্লেব্যাক তাঁর সুপারহিট। একটা সময় কঠিন লড়াই করে কেরিয়ারে নিজের জায়গা পাকা করেছেন গায়ক।

ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠা সেই সুপারস্টারের এক একটি গান মানেই এখন সিনে দুনিয়ায় ইতিহাস। সিনেমার ইউএসপি বা সেলিং পয়েন্টও বলা যেতে পারে।

সেই সুপারস্টার এক একটি গান গাইতে ঠিক কত টাকা দাবি করে থাকেন! এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন অরিজিৎ সিং। তিনি জানিয়েছিলেন, সিনেমায় প্লেব্যাকের জন্য তিনি কোনও টাকাই চার্জ করেন না। নির্মাতারা যা ঠিক মনে করেন তাঁকে তাই দিয়ে থাকেন এক একটি গানের জন্য। কোনও নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি চার্জ করেন না।

লাইভ কনসার্টের জন্য ঠিক কত টাকা নেওয়া হয়, তিনি জানেন না, কারণ তাঁর ম্যানেজার এই বিষয়টা দেখেন। সেই কারণেই টাকার বিষয় তিনি খুব একটা মাথা ঘামান না। যদিও বলিউডে কান পাতলে শোনা যায় ছবির গান পিছু অরিজিতের পারিশ্রমিক ১৮ থেকে ২০ লক্ষ টাকা।

খুব সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন অরিজিৎ। মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় আর পাঁচজনের মতোই সকলের মাঝেই মিশে থাকতে। কোথাও গিয়ে যেন সেলেব মহলের আভিজাত্য বা অহংকার নয়, অরিজিৎ পছন্দ করেন নিজেকে সাধারণ করেই রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *