বিধানসভায় নজিরবিহীন তল্লাশি! বাদ গেল না একজন বিধায়কেরও গাড়ি

কলকাতা – শুক্রবার সাত সকাল থেকে বিধানসভার বাইরে চেকিং! শাসক থেকে বিরোধী কোনও শিবিরের বিধায়কদের গাড়ি বাদ পড়ল না তল্লাশি থেকে।

গাড়ির বনেট থেকে ডিকি এমনকি ডিকির মধ্যে থাকা ছোট-বড় ব্যাগ যা কিছু ছিল সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন নিরাপত্তা কর্মীরা। হঠাৎ নিরাপত্তার এই কড়াকড়ি কেন? সে বিষয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।

শেষ কবে বিধানসভার বাইরে এমন তল্লাশি চালানো হয়েছে, তা কোনও বিধায়কই মনে করতে পারেননি। প্রশ্ন হচ্ছে কেন তল্লাশি?

সূত্রের খবর, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি এই তল্লাশি অভিযান করা হয়েছে। আবার অনেকের মতে, আজ বিকেলে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। স্পিকার তাঁদের সময়ও দিয়েছেন বলে জানা গেছে।  সে কারণেই হয়তো নিরাপত্তার কড়াকড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *