কলকাতা- পাঁচটা বছর দেখতে দেখতে কেটে গিয়েছে। তবে এখনও সুশান্ত সিং রাজপুতের স্মৃতি উজ্জ্বল অনেকের মনে।
সুশান্তের জীবন কাহিনি রুপোলি পর্দায় দেখা যাবে এবার। বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি এই উদ্যোগ নিয়েছেন। সুশান্ত ও তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর প্রেমকাহিনি তিনি পর্দায় তুলে ধরবেন।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই বছরের অগাস্ট মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
এই মামলার তদন্তে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেপ্তার করা হয় অনেককে। যাঁদের মধ্যে ছিলেন অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই। সেই থেকেই চর্চায় ছিল রিয়া-সুশান্তের প্রেম। সেই
রুমি এদিন বলেছেন, ”সুশান্ত জীবিত থাকার সময় থেকেই আমার ইচ্ছে করত ওদের প্রেমকাহিনি নিয়ে সিনেমা করি। রিয়ার জন্য সুশান্তের প্রেম সাধারণ কোনও ভালবাসা নয়। রিয়াও সুশান্তের জন্য প্রাণও দিতে পারত।”
পর্দায় সুশান্তের ভূমিকায় কাকে দেখা যাবে? রুমি জানাচ্ছেন ‘জিগরা’ ছবির বেদাঙ্গ রায়নাকেই তিনি চাইছেন প্রয়াত অভিনেতার ভূমিকায়।
