তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির খান! বলিউড তারকার স্ত্রী গৌরিকে চেনেন?

কলকাতা- মিস্টার পারফেকশনিস্ট জীবনের নতুন ইনিংস শুরু করলেন। মাসখানেক আগেই জানা গিয়েছিল, বেঙ্গালুরুর এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান।

সম্প্রতি আমির কান তাঁর ষাট বছরের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। এবার খবর, বলিউড সুপারস্টার নাকি তৃতীয়বার বিয়েটা সেরেই ফেলেছেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মিস্টার পারফেকশনিস্ট। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, অদূর ভবিষ্যতে আপনারা কি বিয়ের পিঁড়িতে বসছেন? প্রত্যুত্তরে আমির জানান, “হ্যাঁ, আমরা একসঙ্গে রয়েছি। একে-অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রসঙ্গত, আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে নানা গুঞ্জন! শোনা গিয়েছিল, কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *