সৌরভের বায়োপিকের শুটিং পিছিয়ে গেল! রাজকুমার রাওয়ের জন্যই গণ্ডগোল!

কলকাতা- পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিতেক শুটিং।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে বায়োপিক তৈরি হচ্ছে, তার মূল চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও-কে। প্রশ্ন ছিল, কবে থেকে শুরু হবে এই ছবির শুটিং!

মাঝে শোনা যাচ্ছিল, পুজোর পরেই নাকি বহু প্রতীক্ষিত ছবির শুটিং শুরু হবে। কিন্তু সম্প্রতি রাজকুমার রাও নিজে জানিয়েছেন, এই ছবির শুটিং শুরু হবে পরের বছর, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে।

‘মিড-ডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার রাও দাবি করেন, এখনও তিনি পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। সৌরভের চরিত্রটি বড় পর্দায় ফুটিয়ে তুলতে এবং তাঁর চরিত্রের প্রতি সুবিচার করতে, তাঁকে এখনও অনেক কিছু শিখতে হবে।

পরিচালক বিক্রম মোটওয়ানে এবং প্রযোজক লভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার জন্য নিজেই অনুরোধ জানান রাজকুমার রাও।

এখনও এই ছবির নামই ঠিক হয়নি। রাজকুমার রাও বলেন, ‘দাদার জীবন পর্দায় সঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য,সকলেই যত্নবান। প্রস্তুতির জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। সেই কারণে আমরা শুটিং পরবর্তী বছরের জন্য পিছিয়ে দিয়েছি। ক্রিকেটে আমাদের সবচেয়ে আইকনিক নায়কদের একজনের চরিত্রে অভিনয় করা একটি বড় দায়িত্ব।’

রাজকুমার রাও নিজে ক্রিকেট খেলতে জানলেও, সৌরভের মতো বাঁ-হাতে খেলেননি কখনও। এটা তাঁর কাছে বেশ কঠিন চ্যালেঞ্জ। অভিনেতা বলেছেন, ‘যদিও আমি ক্রিকেট খেলতে জানি, তবে বাঁ-হাতি ব্যাটসম্যান হওয়া সম্পূর্ণ আলাদা। আলাদা বলের খেলা। তাই, অনুশীলনের জন্য আমার কিছুটা সময় প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *