প্রথম সিনেমা সুপারহিট! ‘সাইয়ারা’ নায়ক আহান পান্ডে কার ছেলে জানেন? অবাক হবেন শুনলে

কলকাতা- ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন আহান পান্ডে। মোহিত সুরি পরিচালিত এই ছবির সাফল্যের কারণে আহান পেয়েছেন আগামী দিনের তারকার তকমা।

যে আহানকে নিয়ে এত হইচই, তাঁর বাবা চিক্কি পান্ডের আসল পরিচয় জানলে অবাক হয়ে যাবেন আপনিও।

বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পান্ডে। ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের গোড়ার দিকে যখন চাঙ্কি হিন্দি চলচ্চিত্র জগতের একজন অন্যতম তারকা হয়ে ওঠেন। তখন চিক্কি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি ছিলেন স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন তিনি।

১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ফলে যখন শাহরুখ খানকে গ্রেফতার করা হয়েছিল, তখন শাহরুখকে জামিনে মুক্ত করিয়েছিলেন চিক্কি পান্ডে। সঙ্গে ছিলেন অন্যতম অভিনেতা নানা পটেকর। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভালো বন্ধু।

২০০৮ সালে শাহরুখ এবং সলমনের ঝগড়ার পর তাদের মধ্যে সমস্যা মিটমাট করার অন্যতম কান্ডারি ছিলেন এই চিক্কি। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি, এর পর শাহরুখ এবং সলমনের মধ্যে সমস্ত দূরত্ব মিটে যায়।

এত কিছুর পরেও সোশ্যাল মিডিয়ায় একেবারেই দেখা যায় না আহান পান্ডের বাবাকে। নিজেকে সবসময় লাইমলাইট থেকে সরিয়ে রেখেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *