বন্ডেল গেটের সামনে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে ওষুধের ফ্যাক্টরি

কলকাতা- শহরে আবার অগ্নিকাণ্ড। বন্ডেল গেটের কাছে একটি ওষুধ সংস্থার ওষুধ কারখানায় আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছেছে। আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। কী থেকে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় অনেকের দাবি শর্ট সার্কিট। মেডিক্যাল সরঞ্জাম তৈরির কারখানায় আগুন লাগার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *