‘অন্যের বউকে ‘হট’ বলতে হবে না…’, এক ছবি নিয়ে সমালোচনা, সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব শ্রীময়ীর

কলকাতা- শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে সারেন কাঞ্চন মল্লিক। এটা ছিল কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের এই নিয়ে নানা সময় নানা কটাক্ষের শিকার হতে হয়। তবে সে সব কখনওই খুব একটা পাত্তা দেননি তাঁরা। এবার এই কটাক্ষ নিয়ে সরব হলেন শ্রীময়ী।

সোমবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রীময়ী। সেই ছবিতে দেখা যায় তাঁরা একটি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন। তাঁদের পরনে ছিল সৈকত ভ্রমণের উপযোগী পোশাক। ব্রাউন হাফ প্যান্ট ও নীল টি-শার্ট পরেছিলেন কাঞ্চন। অন্যদিকে, শ্রীময়ীর পরনে ছিল একটি ওয়ান পিস। সমুদ্র সৈকত থেকে হাসি মুখে ছবি দিয়েছিলেন তাঁরা।

তবে তাঁদের এই ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেন, ‘বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?’ আসলে কাঞ্চন তো কেবল অভিনেতা নন বিধায়কও বটে। আর তাঁর এই প্রশ্নে বেশ বিরক্ত হয়ে শ্রীময়ী লেখেন, ‘আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।’ তবে এরপরও পাল্টা মন্তব্যের ঝড় থামেনি। তবে তাতে পাত্তা দেননি নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *