কলকাতা- কয়েকদিন আগেই তিনি প্রিয়জন হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এবার অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কী হল হঠাৎ তাঁর?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন রুক্মিণী। বৃষ্টির মরসুমে ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। রুক্মিণীর শেয়ার করা সেই ছবিই জানান দিচ্ছে তিনি ১০২ জ্বরে আক্রান্ত। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট।
কলকাতার পাশাপাশি মুম্বইতেও এখন প্রবল বর্ষণের জেরে জনজীবন বিপন্ন। এমন আবহাওয়ার জেরে মাঝেমাঝেই শরীর অসুস্থ হওয়ার মতো বিষয় লেগেই থাকছে ঘরে ঘরে।
দেব ব্যস্ত রয়েছেন ‘ধূমকেতু’র প্রচার নিয়ে। উল্লেখ্য, এই ছবির প্রচারে একসঙ্গে দেব ও শুভশ্রীর অভিনয়ের পর সোশাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন রুক্মিণী। তবে তিনি সেসব পাত্তা দেন না বলেই জানিয়েছিলেন।
