শাহরুখ খানের এক মন্তব্যে হইচই! সুহানার ছবিতে এমন কী লিখলেন কিং খান?

কলকাতা- মেয়ে সুহানা, ছেলে আরিয়ান ও আব্রামের প্রতি অসীম ভালোবাসার জন্য পরিচিত সুপারস্টার শাহরুখ খান। এবারও তিনি তার পিতৃত্বের প্রমাণ দিলেন সুহানার ইনস্টাগ্রাম পোস্টে মধুর মন্তব্য করে। সুহানার ভাই আরিয়ানের পরিচালনায় নির্মিত ‘The Ba***ds of Bollywood’ ছবির গান ‘Badli Si Hawa Hai’ নিয়ে সুহানার পোস্টে শাহরুখের মন্তব্য সকলের নজর কেড়েছে।

সোমবার, স্টাইলিশ পোশাকে সুহানা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। একটি হলুদ রঙের পোশাকে সুহানা মেকআপ করেছিলেন, চোখে মাস্কারা ও ঠোঁটে নুড গ্লস লাগিয়ে। চুল বেঁধেছিলেন টাইট পোনিতে। আরিয়ানের আসন্ন সিরিজের গান ‘Badli Si Hawa Hai’ ব্যাকগ্রাউন্ডে রেখে সুহানা লিখেছেন, ‘Song & mascara on repeat।’ এই পোস্ট দেখে শাহরুখ লিখেছেন, ‘Yeah Badli Badli si….but same same pretty।’

২০২৩ সালের ডিসেম্বরে নেটফ্লিক্সের ছবি দ্য আর্চিস দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন সুহানা। এটি পরিচালনা করেন জোয়া আখতার। এতে আরও অভিনয় করেছিলেন খুশি কাপুর, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, ভেদাং রায়না এবং যুবরাজ মেন্ডা।

এরপর বাবা শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে সুহানাকে। এর আগে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ আসার কথা ছিল। পরে অবশ্য পরিচালকের দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এখনও পর্যন্ত জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা রয়েছেন এই ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *