কলকাতা- মাত্র ১৫ বছর বয়সে মারা গেল শিশু অভিনেতা উমর শাহ। দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে তার নিজের শহর ডেরা ইসমাইল খানে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় উমর।
পরিবারের সদস্য এবং ডাক্তাররা জানিয়েছে, উমরের তীব্র বমি হচ্ছিল। এর ফলে তার ফুসফুসে তরল পদার্থ প্রবেশ করে যায়। এর আগেও তার বাড়িতে একটি বিষাক্ত সাপ পাওয়া গিয়েছিল। সেই সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে দ্বিতীয়বার অঘটন ঘটল আহমেদের পরিবারে। ২০২৩ সালের নভেম্বরে ছোট বোন আয়েশাকে হারিয়েছিল আহমেদ।
সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভাইয়ের মৃত্যু সম্পর্কে সকলকে অবহিত করেছেন আহমেদ শাহ। সে লিখেছে, “আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল নক্ষত্র উমর শাহ, সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরে গিয়েছে।”
প্রায়শই তাকে দাদার সঙ্গে নানা অনুষ্ঠানে দেখা যেত। এআরওয়াই ডিজিটালের জিতো পাকিস্তান এবং শান-এ-রমজানের মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলিতে তাদের উপস্থিতির মাধ্যমে তারা দ্রুত ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠে।
