মোদির ৭৫তম জন্মদিনে শাহরুখ খানের বার্তা! বিশ্বাসই হচ্ছে না কিং খান ভক্তদের!

কলকাতা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে, সুপারস্টার শাহরুখ খান বিশেষ বার্তা পাঠিয়েছেন। হাত জোড় করে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। অভিনেতা প্রধানমন্ত্রীর শক্তি এবং অনুপ্রেরণামূলক যাত্রার প্রশংসা করে বলেছেন, এই বয়সে তাঁর শক্তি ‘তরুণদেরও ছাড়িয়ে যায়’।

বুধবার, শাহরুখ একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হাত জোড় করে, অভিনেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর যাত্রা, শৃঙ্খলা এবং এনার্রজির প্রশংসা করেছেন।

‘আজ, প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে, আমি তাঁকে আমার শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বিশ্বব্যাপী মঞ্চে আপনার যাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’, হিন্দিতে বলেন শাহরুখ।

‘এই যাত্রায় আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি সমর্পণ দেখা যায়। ৭৫ বছর বয়সেও আপনার শক্তি আমাদের মতো তরুণদেরও ছাড়িয়ে যায়। আমি প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকুন।’, আরও বলেন শাহরুখ খান তাঁর ভিডিয়ো বার্তাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *