মহিষাসুরমর্দ্দিনী রূপে এবারও শুভশ্রী! মহালয়ার ভোরে কোন চ্যানেলে দেখা যাবে ‘লেডি সুপারস্টার’কে?

কলকাতা- দুর্গা পুজোর বাকি মাত্র কয়েকটা দিন। আর কটা দিন পরই মহালয়া। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’। এই ‘মহিষাসুরমর্দ্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না।

বর্তমান যুগের নব তম সংযোজন হল টেলিভিশনের ‘মহিষাসুরমর্দ্দিনী’। বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার ভোরে ‘মহিষাসুরমর্দ্দিনী’ দেখানো হয়। সেখানেও থাকে নানা চমক। দেবী দুর্গার মহিষাসুরমর্দ্দিনী রূপ ছাড়াও আরও বেশ কয়েকটি রূপের গল্প তুলে ধরা হয়। তাই দেবীর মর্তে আগমন মানেই এখন রেডিয়োর পাশাপাশি টেলিভিশনের মহিষাসুরমর্দ্দিনী নিয়েও দর্শকরা যথেষ্ট উদগ্রীব থাকেন। তাই দর্শক চমক দিয়ে মহিষাসুরমর্দ্দিনীর প্রথম প্রোমো প্রকাশ্যে আনল জি বাংলা সোনার। জি বাংলা সোনার এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছে, ‘দ্বাদশ রূপে দুর্গা’।

এবার জি বাংলায় ‘মহিষাসুরমর্দ্দিনী’ রূপে দেখা যাবে ইধিকা পালকে। তাছাড়াও বর্তমানে জি বাংলার যে সব মেগা চলছে সেই সব মেগার নায়িকাদেরও দেবীর নানা রূপে দেখা যাবে। তবে জি বাংলায় টানা কয়েক বছর ধরে টানা দেখা যেত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে এবার এই বদলে একদল যেমন খুশি, আবার কিছু দর্শকদের মনে একটু খারাপ লাগাও তৈরি হয়েছিল।

মন খারাপ ঘুঁচিয়ে দিল এবার জি বাংলা সোনার মহিষাসুরমর্দ্দিনীর প্রোমো। সেখানে দেখা গেল এবার জি বাংলা সোনারে মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *