কলকাতা – কলকাতার মেট্রো রেলের যাত্রীদের জন্য সুখবর। শনিবার থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
এতদিন এই লাইনে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ১৮৬টি ট্রেন চলত। এখন থেকে সেই সংখ্যা বাড়িয়ে ২২৬ করা হবে। অর্থাৎ প্রতিদিন চলবে আরও চল্লিশটি বাড়তি মেট্রো।
ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার্থে এখন থেকে প্রতি ছয় মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। এতদিন এই ব্যবধান ছিল আট মিনিট।
অন্যদিকে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি থেকে মুক্ত করতে মেট্রো কর্তৃপক্ষ ডিজিটাল টিকিটিং পরিষেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে। স্মার্ট কার্ড বা মোবাইল কিউআর টিকিট ব্যবহার করলে যাত্রীরা পাঁচ শতাংশ পর্যন্ত ছাড় বা বোনাস পাবেন। এজন্য ‘আমার কলকাতা মেট্রো’ নামের মোবাইল অ্যাপ ডাউনলোড করার আবেদন করা হয়েছে।
