‘শাড়ি পরে ভাল লাগছে বলেছি, সেটা কি ভুল?’, মহিলাদের মেসেজ করা ঋজু বিশ্বাস মুখ খুললেন অবশেষে!

কলকাতা- ‘বৌ কথা কও’-এর ‘নিখিল’। সেই ঋজু বিশ্বাসের নামে উঠেছিল গুরুতর অভিযোগ। অভিযোগকারিনী বৃষ্টি মণ্ডল। তিনি পেশায় একজন মডেল।

তিনি দাবি করেছিলেন, অভিনেতা নাকি মেসেজের মাধ্যমে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। তাঁর এই অভিযোগ সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল হয়ে পড়ে। তবে এই প্রসঙ্গে ঋজু কী প্রতিক্রিয়া দেন তার অপেক্ষা করছিলেন অনেকেই। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

ঋজু বলেছেন, ‘আমি মেসেজ করে কোনও ভুল করিনি। আমি তো কাউকে কোনও অশ্লীল মেসেজ করিনি। স্যোশাল মিডিয়ায় একে অপরকে মেসেজ করতে পারে না? মিথ্যা কথা আমি বলি না, বলতেও চাই না। শাড়িতে ভাল লাগছে বলা কি খুব অন্য়ায়ের কথা? কয়েকদিন আগে তো আমি আমার মাকেও এই কথা বলেছি।’

প্রসঙ্গত কিছুদিন আগে গুরুত্বর অভিযোগ এনে বৃষ্টি সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, ‘হ্য়ালো সবাইকে! আমি কোনোদিন এই ধরনের পোস্ট করিনি। তবে আজকে মাত্রা ছাড়িয়েছে। উনি আমাদের বাংলা টেলিভিশনের স্বল্প জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস। প্রথমে সোশ্যাল মিডিয়ায় আমার প্রশংসা করে। তারপর আমার থেকে হোয়াটসঅ্যাপ নম্বর চায়। নম্বর দেওয়ার পর কিছুদিন হোয়াটসঅ্য়াপে ম্যাসেজ করত। এরপর ফোন করার জন্য জোর করতে থাকে। জানি না অডিও না ভিডিও কলের কথা বলেছে। কিন্তু আমি করিনি। আমাকে জোর করতে থাকে, ভয় দেখাতে থাকে। তখন আমি কিছু নোংরা শব্দ ব্যবহার করি। আর এই নিয়ে আমি একেবারেই লজ্জিত নই।’

তিনি আরও লেখেন, ‘আমি এটা পোস্ট করতাম না, কিন্তু সবাইকে জানাতে চাই যে আজকের দিনে কাওকেই বিশ্বাস করা উচিত নয়। এই মানুষটা এখনও আমাকে ভয় দেখিয়ে চলেছে, আমাকে এখনও থ্রেট করছে সাইবার ক্রাইমের নাম নিয়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *