কলকাতা- নেটফ্লিক্সের নতুন শো ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ কাপুর পরিবারের অজানা নানা কথা উঠে আসবে।
এই শোতে রণবীর, করিনা এবং করিশ্মা থেকে শুরু করে নীতু, রণধীর, আরমান এবং আদর-রা যোগ দিচ্ছে। তবে যেটা সকলের নজর কাড়ে তা হল আলিয়া ভাটের অনুপস্থিতি। যা দেখে অনেকেই আবার ডিভোর্স-চর্চা শুরু করে দিয়েছে।
বিতর্ক বাড়তেই রাহা-র মাম্মার অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন আরমান জৈন। যেখানে করিনা কাপুরের স্বামী সইফ আলি খান উপস্থিতি, সেখানে কেন এলেন না আলিয়া? শোয়ের নির্মাতা আরমান জৈন তাঁর বউদির অনুপস্থিতির কথা উল্লেখ করেছেন।
আরমান রাজ কাপুরের মেয়ে এবং ঋষি ও রণধীর কাপুরের বোন রিমা জৈন-র ছেলে। অর্থাৎ আলিয়ার পিসতুতো দেওর। আলিয়ার শো থেকে অনুপস্থিত থাকার বিষয়ে বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ওঁর আগে থেকে শ্যুট কমিটমেন্ট ছিল’!
