দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন সামান্থা, রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণের সুন্দরী নায়িকা

কলকাতা- অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং পরিচালক রাজ নিদিমোরু গাঁটছড়া বাঁধলেন। সোমবার সকালে বিয়ের অনুষ্ঠান হয়েছে তাঁদের।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। সামান্থা তাঁর বিয়েতে একটি লাল শাড়ি পরেছিলেন। রবিবার গভীর রাতে এই জুটি বেদীর দিকে যাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনা আরও খানিক উসকে দিয়েছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামালি দে। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উদ্ধৃতি পোস্ট করেছিলেন।

রাজ এবং সামান্থার বাড়তে থাকা ঘনিষ্ঠতা সম্পর্কে ২০২৪ -এর গোড়ার দিকে নানা খবর সামনে আসতে থাকে। গত এক বছর ধরে, সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজের সঙ্গে ছবি পোস্ট করা শুরু করেন। ফলের তাঁদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন তাতে এক প্রকার সিলমোহর পড়ে।

প্রসঙ্গত সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু নানা কারণে তাঁরা আলাদা হন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *