শাহরুখ-পুত্রের সঙ্গে রাতভর পার্টিতে তৃণা সাহা! কী কী কথা হল, সোজাসাপ্টা জানালেন বাঙালি অভিনেত্রী

কলকাতা- ভাঙা দাম্পত্য নিয়ে চর্চায় তৃণা সাহা। যদিও নীলের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে তিনি চুপ। এবার শহরের পাঁচতারা ক্লাবে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে ফ্রেমবন্দি হলেন নায়িকা।

রবিবার রাতে কলকাতায় ছিলেন ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালক। নিজের ক্লোথিং ব্র্য়ান্ডের প্রচারে শহরে হাজির হন কিং খান পুত্র। কেকেআরের সুবাদে কলকাতা ছোট থেকেই চেনা শহর আরিয়ানের। এদিন শহরের নামী ব্য়ক্তিহত্ব নিয়ে রাত পার্টিতে মজলেন শাহরুখ-গৌরীর বড় ছেলে। সম্প্রতি বেঙ্গালুরুর এক পাবে মধ্যমা দেখিয়ে নতুন করে বিতর্কে জড়ান আরিয়ান। তার মাঝেই কলকাতায় হাজির তারকা পুত্র।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো, সেখানে তৃণা সাহার সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে আরিয়ানকে। পছন্দের অল ব্ল্যাক লুকে আরিয়ান। নাইটক্লাবের লাউড সাউন্ড আর নাচানাচির মাঝে তৃণার কানে কানে কথা বলছেন আরিয়ান।

আরিয়ানের বিনয়ী স্বভাবে মুগ্ধ তৃণা। তৃণা জানান, ছোটবেলার বন্ধুদের নিয়েই পার্টিতে হাজির হয়েছিলেন আরিয়ান। তিনি তৃণাকে জানান, কলকাতায় কেকেআরের সুবাদে প্রায়ই আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *