কলকাতা- অরিজিৎ সিংয়ের কনসার্টে গিয়েছেন যাঁরা, বা যাঁরা যাননি, অনেকেই হয়তো লক্ষ করে থাকবেন তাঁর গিটারগুলিতে লেখা রয়েছে ন ঝিলিক, ঝোরা, মিঠি নামগুলি।
জানেন কি, কাদের নাম গিটারে লিখে ঘোরেন গায়ক? এই প্রসঙ্গে অরিজিতের গিটারিস্টের কাছে মেলেনি কোনও সদুত্তর। তবে গায়কের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন ভালোবেসে অ্যাকোয়াস্টিক গিটারগুলির এক-একটি নাম রাখেন তিনি। আর সেগুলোই খোদাই করে দেন গিটারে। তবে কোন গিটারের কোন নাম কেন রাখা হয়েছে, সে উত্তর ওই ব্যক্তিও দিতে পারেননি।
