বছরশেষে বিবাহবিচ্ছেদ জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের! অনুরাগীদের কাছে রাখলেন বিশেষ অনুরোধ

কলকাতা- অনলাইনের দেখনদারি তা হলে বাস্তব জীবনের সুখ নয়! বছর শেষে জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর নিজের বিবাহবিচ্ছেদের খবর জানাতেই সেই প্রশ্ন ঘুরেফিরে এল।

রবিবার নিজের ফেসবুক পোস্টে ডিভোর্সের ঘোষণা করেছেন তিনি। অনুরাগীদের কাছে শ্রীনন্দার অনুরোধ, এমন সময় তাঁদের ব্যক্তিগত পরিসরকে নিভৃত রাখা হোক।

তিনি বলেছেন, বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া হতেই পারে। কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তাঁর সদ্য প্রাক্তন স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্কর। কী কারণে বিচ্ছেদ, তা স্পষ্ট করেননি তিনি। তিনি লিখেছেন, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্যসুখ বা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *