ভিকি-ক্যাট-এর ছেলের নাম প্রকাশ্যে, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা

কলকাতা- ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। এতদিন পর্যন্ত তাঁরা তাঁদের ভক্তদের সামনে খুদের কোনও ছবি প্রকাশ্যে আনেননি। অবশেষে সন্তানের ছবি সামনে আনলেন ভিকি-ক্যাট। জানালেন ছেলের নামও।

তাঁদের সন্তানকে এক ঝলক দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। তবে খুদেকে সরাসরি সামনে না আনলেও তার হাতের একটি ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি।

তাঁরা ছেলের নাম রেখেছেন বিহান কৌশল। ক্যাটরিনা এবং ভিকি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের আলোর রশ্মি, বিহান কৌশল।’

ক্যাটরিনা এবং ভিকি তাঁদের ছেলের নাম দিয়েছেন ভিকির নামের প্রথম অক্ষর দিয়ে আর শেষ করেছেন ক্যাটরিনার নামের শেষ অক্ষর দিয়ে।

‘বিহান’ মানে ভোর বা সকাল। অর্থাৎ অন্ধকার শেষ হয়ে একটা নতুন শুরুর প্রতীক।

প্রসঙ্গত, ক্যাটরিনা এবং ভিকি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল ২০২৪ সালের ১৭ নভেম্বর। আর এবার জানালেন ছেলের নাম।

কাজের সূত্রে, ভিকি বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *