বনগাঁয় হেনস্থা মিমিকে! নায়িকাকে নামিয়ে দেওয়া হল মঞ্চ থেকে, পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

কলকাতা- বাংলায় একের পর এক শিল্পী হেনস্থার শিকার। লগ্নজিতা চক্রবর্তী, স্নিগ্ধজিৎ ভৌমিকের পর এবার হেনস্থার শিকার হতে হল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

সম্প্রতি বনগাঁর একটি অনুষ্ঠানে পারফরম্যান্স করার কথা ছিল তাঁর। অনুষ্ঠানে দেরি করে যাওয়ার ফলে মঞ্চেই অপমানিত হলেন তিনি।

মিমি চক্রবর্তী কেন দেরি করে অনুষ্ঠানে এসেছেন সেই অজুহাতে পারফরমেন্সের মাঝেই কার্যত জোর করে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই গোটা ঘটনার বিরুদ্ধে তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর নাম। যদিও পুলিশের তরফ থেকে এই বিষয় নিয়ে তেমন কোন কথা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *