কলকাতা- পরিচালক-প্রযোজক রোহিত শেট্টির জুহু এলাকার বাসভবনের বাইরে গুলি! আপাতত ২দিন তিনি সব পরিকল্পনা বাতিল করেছেন।
ঘনিষ্ঠ বন্ধুদেরও অন্তত আগামী ৪৮ ঘণ্টা তাঁর সঙ্গে দেখা না করতে অনুরোধ করেছেন।
দুষ্কৃতীরা জানিয়েছে, রোহিত সামলে না চললে, পরের গুলি চলবে বেডরুমে। তাঁর বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হলেও, তিনি ইন্ডাস্ট্রির বন্ধুদের বাড়িতে না আসতে অনুরোধ করেছেন।
রবিবার ভোরে বলিউড চলচ্চিত্র পরিচালকের বাসভবনের বাইরে চার রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। গুলির ঘটনার পরপরই জুহু এলাকায় শেট্টির আবাসিক টাওয়ার ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়।
বিস্তারিত তদন্তের জন্য পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থল সুরক্ষিত করে। এই ঘটনায় কেউ আহত হননি। গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুনে থেকে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য তাঁদের মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুনে সিটি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
