হাতে হাত, দেবের কোলের কাছে বসে শুভশ্রী! ‘দেশু’-র নজরকাড়া ছবি দেখে অবাক নেটপাড়া!

কলকাতা- আগেই জানা গিয়েছিল ‘দেশু ৭’ আসছে। ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এবার জুটিতে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁরা অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা। তবে বার্তার থেকেও এই পোস্টে বেশি নজরকেড়েছে তাঁদের ছবি।

দেব-শুভশ্রীর এই ঘনিষ্ট ছবিগুলি যে তাঁদের অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

কিছুদিন আগেই তাঁদের আসন্ন ছবি প্রসঙ্গে নানা কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য একটি লাইভ করেছিলেন ‘দেশু’। সেদিনের সেই পোশাকেই এই ছবিতে দেখা মিলেছে তাঁদের।

রংমিলান্তিতে ধরা দেন তাঁরা। ছবিতে শুভশ্রীর পরনে ছিল আকাশী রঙের উলের জ্যাকেট ও কালো টাউজার। অন্যদিকে, দেব পরেছিলেন সুতোর কাজ করা নীল রঙের ফুল হাতা শার্ট ও অফ হোয়াইট রঙের টাউজার। তাঁদের দু’জনে পায়েই ছিল কিটো।

ছবিতে শুভশ্রীর এক হাত মিশে গিয়েছিল দেবের হাতে। অন্য হাতে দেবের হাত জড়িয়ে তাঁর কাঁধে মাথা রেখেছিলেন নায়িকা। দু’জনের মুখেই লেগেছিল মিষ্টি স্নিগ্ধ হাসি।

ছবিগুলি পোস্ট করে ‘দেশু’ ক্যাপশনে লেখেন, ‘#DeSu7-এর ফার্স্ট ডে, ফার্স্ট শো ইভেন্টের গোল্ডেন টিকিট সংগ্রহ করা যাবে ৫ ফেব্রুয়ারি থেকে। আপনারা যে সিনেমা হলের টিকিট কেটেছেন, সেখানে গিয়ে বুক মাই শো বুকিংয়ের কউ আর কোড দেখিয়ে আপনার গোল্ডেন টিকিট সংগ্রহ করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *