কেন অরিজিৎ সিংয়ের বাড়িতে এসেছিলেন আমির খান? জানা গেল আসল কারণ, সুখবর অরিজিত-ভক্তদের জন্য

কলকাতা- সম্প্রতি প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। তার পরই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হন আমির খান। আমিরের এই আগমন খুব স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন তুলেছিল, তা হলে কি অরিজিতকে বোঝাতেই তিনি এলেন!

অনেকে ভেবেছিলেন অরিজিৎ সিং এর মন বদল করার জন্য আমির এসেছেন জিয়াগঞ্জে। অনেকে আবার ভেবেছিলেন আমিরের আগামী ছবির জন্য হয়তো অরিজিৎকে রাজি করানোর জন্য আমিরের এই আগমন। আমিরের জিয়াগঞ্জে আসার পেছনে কি কারণ তা প্রথমে জানা না গেলেও আমির যে জিয়াগঞ্জ এসে ভীষণ আনন্দ করেছেন তার প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছিল।

এবার জানা গেল অরিজিৎ সিং এর বাড়িতে আমির খানের আসার পিছনের আসল কারণ। প্রথমে সকলেই ভেবেছিলেন, মহাভারত ছবির জন্য আমির এসেছিলেন সঙ্গীত শিল্পীর বাড়িতে। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, আমির তাঁর আগামী ছবি ‘এক দিন’ সিনেমায় গানের রেকর্ডিং এর জন্যই এসেছিলেন।

প্লে ব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও অরিজিৎ জানিয়েছেন তিনি যাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সেই গান তিনি গাইবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *